শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠাপুকুরে চার মাদকসেবীর ৬ মাসের সাজা

মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত মাদক সেবীরা হলেন, মোস্তাফিজার রহমান কল্যাণ (৪০), রনজু মিয়া (২৮), আরিফ মিয়া (৩০) এবং আশিক সরদার (২৬)। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সাজাপ্রাপ্ত ওই মাদকসেবীরা শঠিবাড়ি নতুন গরু হাটিতে প্রকাশ্য লোকালয়ে মাদকদ্রব্য হিরোইন-ইয়াবা সেবন করার সময় স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This