×

দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট চত্বর র‌্যালীপূর্ব সামবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ জাতীয় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম মঞ্জু। জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, সহ-সাধারন সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, জেলা মহিলা দলের সভাপতি ও সাধারন সম্পাদকসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পৃথক পৃথক ব্যানারে র‌্যালী নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।