×

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিকেল সাড়ে চারটার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)।


সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মজিদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (জুয়েল), ১নং সদস্য ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মাহামুদ আলম (লিটন)।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকলেছার রহমান নবাব, সদস্য মাহাবুব আলম (মিলন), উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা, উপজেলা বিএনপি নেতা আবু শহীদ প্রমুখ । উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।