×

সাহাজুল ইসলামের নেতৃত্বে ফুুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম এর নেতৃত্বে দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথকভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুজাপুর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। কর্মসুচিতে ফুলবাড়ীর বিভিন্ন এলাকার নারী পুরুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।