×

নন্দীগ্রামে কৃষির সফল বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে কৃষি স্কীমের সফল বাস্তবায়ন, প্রচার ও ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ সংক্রান্ত সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি ক্লাস্টারের সফল বাস্তবায়ন, প্রচার ও ক্যাম্পেইন-সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় উপজেলা প্রশাসন, ব্যাংকিং খাত এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, বগুড়া-সাউথ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার জেসমিন সুলতানা।
কর্মশালায় বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে সহজ শর্তে অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য বিদ্যমান পুনঃঅর্থায়ন সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় জানানো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৃষিকে ঘিরে শুধু উৎপাদন নয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এজন্য কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধা ও অর্থায়ন ব্যবস্থার আওতায় আনা জরুরি।
কর্মশালায় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও কৃষকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ ব্যাংক, বগুড়ার কর্মকর্তা; আনজেলা ফেরদৌসসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা এবং নন্দীগ্রাম উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক মাহফিজুর রহমান,সোনালী ব্যাংক পিএলসি বগুড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আলেয়া ফেরদৌস, নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম, নন্দীগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপক আব্দুস সবুর, বিজরুল শাখা ব্যবস্থাপক শাপলা রানী দাস, ভাটরা শাখা ব্যবস্থাপক মাহবুব হোসেন, পাঠান মির্জাপুর শাখা ব্যবস্থাপক কৃষ্ণ পাল, ধুন্দার শাখা ব্যবস্থাপক গোলাম রাব্বানী,নন্দীগ্রাম অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক সেলিম রেজা, নন্দীগ্রাম সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শামসুর রহমান,
ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, নন্দীগ্রাম পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক ফাতেমা জোহরা, এনআরবিসি শাখা ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ। সচেতনতামূলক এই কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র মাঝারি পর্যায়ের শিল্প উদ্যোক্তাসহ প্রায় ২ শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।