শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে বিএনপির সুধী সমাবেশ

ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বিকাল ৪ টায় লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদ আলী মন্ডলের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিদ পারভেজ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। এছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক আল মামুন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, যুবদলের সদস্য সচিব সজীব কবির, ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধুলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক বিশাল খান, পৌর শ্রমিক দলের আহবায়ক সবুজ চৌধুরী প্রমুখ। এসময় পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This