

বোচাগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে এলইডি লাইটের নতুন মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপণের মধ্যদিয়ে মুনিরা স্টার ইলেক্ট্রনিক্স এর প্রতিনিধি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সেতাবগঞ্জ হাসপাতাল রোডে অবস্থিত মাদরাসা উলুমুল হেরায় মুনিরা স্টার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ্ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদ, বোচাগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মজিদ, মুনিরা স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ্, হাট মাধবপুর বাজার প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, মোজাতি বাজার প্রতিনিধি তাহের আলী, জগেশ্বর মোড় প্রতিনিধি শ্রী চন্দন চন্দ্র রায়, হাট রামপুর বাজার প্রতিনিধি গোপী দেবশর্মা এবং মুনিরা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের মার্কেটিং অফিসার তানজীদ হোসেন। এছাড়াও মাদরাসা উলুমুল হেরার শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ একটি মহৎ ও কল্যাণকর উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অক্সিজেনের চাহিদা পূরণে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুনিরা স্টারের এ উদ্যোগ দেশবাসীর জন্য ভালো কিছু উপহার দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
