×

নন্দীগ্রামে অবৈধ পিরানহা বিক্রি’র দায়ে বিক্রেতাকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে অবৈধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবিক্রিত ১০ কেজি অবৈধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন ও নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে আজ মঙ্গলবার সকালে উপজেলার ধুন্দার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুন্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। এ সময় বাজারে অবৈধভাবে পিরানহা মাছ বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ওই মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ১০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানি দাস।
ওই সময় ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন এবং নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছ বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে অবৈধভাবে পিরানহা বা নিষিদ্ধ মাছ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।