×

বিএনপির রাজনীতি সব মানুষকে নিয়ে: সমাজকল্যাণমন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির রাজনীতি সব মানুষকে নিয়ে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের অভাব,অভিযোগ থাকবে না এবং আগামী প্রজন্ম মাথা উঁচু করে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে পারবে। তিনি আরো বলেন, ধর্ম-বর্ণে পরিচয় ভিন্ন হলেও সবাই মানুষ। তাই বৈষম্য ও নির্যাতন নয়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে নিতে হবে।
আজ শনিবার বেলা ১২ টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়ন বিএনপির আয়োজন ইউনিয়ন পরিষদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব এবং বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসীদের দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি আদর্শে বিশ্বাসী কাউকে সদস্য হওয়ার ক্ষেত্রে অযথা বাধা দেওয়া উচিত নয়।
এসময় নবাবগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।