শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের এক পুরোহিতের কটুক্তি এবং ওই কটুক্তিকে দেশটির এক বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (২৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আইম্মায়ে মাসাজিদ, সর্বস্তরের তৌহিদি জনতা ও বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আয়োজনে উপজেলার সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত থেকে উপজেলার কেন্দ্রীয় মসজদি হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মসজিদ এর খতিব মুফতি জাহিদুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব শান্তির দূত। তার অপমান কোনো মুসলিমই মেনে নেবে না। তাই দ্রুত সময়ের মধ্যে ওই পুরোহিত এবং বিজেপি নেতাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, না হয় সব মুসলিমরা লং মার্চ টু ভারত কর্মসূচি পালন করবে বলেও জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This