

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে দিনাজপুরে নবাবগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, আহবায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় সামনে থেকে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।
এসময় কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য আবু তাহের, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের চক্রান্ত চলছে। যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সেচ্ছাসেবক দল রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
