

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম সারোয়ার জাহান, ইউআরসি ইন্সট্রাক্টর সামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, পল্লি সঞ্চয়ী ব্যাংক ব্যবস্থাপক ফাতেমাতুজ জোহরা, তথ্য অফিসার শারমিন আক্তার, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, জাতীয় মহিলা সংস্থার কোহিনুর বেগম ও বিভিন্ন পর্যায়ের নারী, কন্যাশিশু, অভিভাবকসহ আরো অনেকেই।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যাশিশুরাসহ তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
