

গাইবান্ধা প্রতিনিধি
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির এরশাদুল হকসহ অন্যান্য অতিথি।
বক্তারা কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
