×

হিলিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ এবং স্বাবলম্বী পরিবার গড়ার প্রস্তুতি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
‎আজ সোমবার দুপুর ২টায় হাকিমপুর হিলি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
‎হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রেস কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. ছানাউল হক, যুবদলের লিটন,সাদ্দাম হোসেন নয়ন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সঠিকভাবে তথ্য সংগ্রহ,যাচাই-বাছাই এবং প্রকৃত উপকার ভোগীদের চিহ্নিত করার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের অবহিত করা হয়। বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা এবং কার্যক্রমের প্রস্তুতি তুলে ধরা। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি।
‎প্রেস কনফারেন্স শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে আইডি কার্ড প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।