

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬১টি পূজা মন্ডপে সরকারী অনুদানের ৩৬ হাজার ৬০০ মেট্রিকটন চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে আইনশৃখলা কমিটির বিশেষ সভায় এসব অনুদানের ডিও লেটার মন্ডপ কমিটির হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদান হিসেবে ৬০০ কেজি করে প্রতিটি মন্ডপে এসব চালের ডিও বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এএসএম শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহসিন আলী, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
