

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মহিপুর সরকারী কলেজের অধ্যক্ষ আকতার জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
