

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় রোপা আমন ধানের বিভিন্ন রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকদের সচেতন করতে সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আজ শনিবার সকালে উপজেলার ভেড়ভেড়ী, টংগুয়া ও চৌরঙ্গী বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-মুক্তাদির ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম ফারুক আহম্মেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, “রোপা আমন ধানের রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকদের সচেতন হতে হবে। অযথা কীটনাশক ব্যবহার না করে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
