×

হিলিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবা, ছেলেসহ চারজন গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) টহল দল, দিনাজপুর জেলা এসআরবি টহল দল, স্থানীয় পুলিশ, জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ মাহে আলম (৫০) ও তার রেজওয়ান প্রধান রিমন (২৮), শাহারিয়ার রিফাত (২৫) ও তাদের সহযোগী বেলাল হোসেন (৩২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেল চারটার দিকে হাকিমপুর থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করেছেন বিজিবি।
শনিবার ১৭ অক্টোবর রাতভর যৌথ বাহিনী হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া ও ধরন্দা ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে মাহে আলম, তার ছেলে রেজওয়ান প্রধান রিমন, শাহারিয়ার রিফাত ও ধরন্দা ফকিরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে বেলাল হোসেন।
বিষয়টি আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন জয়পুরহাট -২০ অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকালিন দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের চাহিদা পূরণ ও সরবরাহের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা নিজ নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত করে রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে যৌথ বাহিনী যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট ও ফেনসিডিল জব্দ, চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাবা, ছেলে সহ চার জনকে আসামিকে আটক করে বিজিবি। এসময় আসামির নিজ বাড়িতে মজুদকৃত ট্যাপেন্ডাটল ট্যাবলেট ৭১১ পিস, ফেন্সিডিল ১২ বোতল, ৩ টি এ্যানড্রোয়েট সহ চারটি মোবাইল ফোন, নগদ অর্থ ৫ হাজার ২ শত টাকা উদ্ধার করে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য পণ্যের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২শ টাকা।
আটককৃত আসামী সহ মাদকদ্রব্য হাকিমপুর থানায় মামলা দায়ের পূর্বক দুপুরের পরে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ মূলক জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের পাশাপাশি এসব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম বলেন, আজ বিকেলে বিজিবি কৃতক যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ চারজন আসামিকে থানায় মামলা দায়ের পূর্বক জমা দিয়েছে বিজিবি।
এছাড়া হাকিমপুর থানা পুলিশ মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চালিয়ে ওয়ারেন্ট মুলে থানার সাতকুড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে মমিনুর রহমান (২৮) ও থানার বলরামপুর গ্রামের আব্দুল্লাহ এর ছেলে সোহেল রানা (২৭)। আইনি প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যার আগে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।