শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

বিরামপুর প্রতিনিধি
বিরামপুর উপজেলার বিরামপুর-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের বিজুল বালিকা বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় নূর আলম (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বিজুল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে আঞ্চলিক সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আলমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং সড়ক আইনে মামলা করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS