শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হিলি প্রতিনিধি
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় হিলি গোডাউন মোড় থেকে স্থানীয় মাদ্রাসার শিক্ষক-ছাত্র, মুসল্লী ও ছাত্র সমাজ একত্রে হয়ে এই বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় চারমাথায় অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারী মুসল্লীরা নারায়ে তাকবির-আল্লাহ আকবার, নবীর দুশমনের গালে জুতা মারো তালে তালে, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমাসহ বিভিন্ন শ্লোগান দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This