

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে এই সরবরাহ কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ক্রেতাগণের নিকট বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ড থেকে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে। এই দরপত্র প্রক্রিয়ায় ৬৫০ জন ক্রেতা অংশ নেয়। অংশ গ্রহণকারী সকল ক্রেতাই আনুপাতিক হারে কয়লা পাবেন। এ সময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড-এর সকল মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগনের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহ আলম কয়লা সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
নানামুখী প্রতিবন্ধকতা সমন্বয় ও সমাধানপূর্বক দীর্ঘ ৮ বছর বিরতির পর আবারও শুরু করা হলো কয়লা সরবরাহ।
উল্লেখ যে, ২০১৮ সাল থেকে কয়লা সরবরাহ বন্ধ ছিল। বড়পুকুরিয়া কয়লা খনি’র জেনারেল ম্যানেজার (জিএম) খান মো. জাফর সাদিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

