×

দেশব্যাপী আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার সকালে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদল আহবায়ক আসাদুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, পৌর যুবদল আহবায়ক আরিফ মাসুম পল্লব, আব্দুল জব্বার, তাজুল ইসলাম তাজু সহ বিক্ষোভ মিছিলে শত শত নেতা-কর্মী, সমর্থকেরা অংশ নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।