×

দিনাজপুর জেলা প্রশাসককে আশা’র ২শ’ পিস কম্বল হস্তান্তর

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের অসহায়, ছিন্নমূল, ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের জন্য দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা আশা- দিনাজপুর জেলার পক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর নিকট দিনাজপুরের অসহায়, ছিন্নমূল, ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের জন্য দুইশত পিস কম্বল হস্তান্তর করা হয়।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমান,এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. রুহুল আমীন , দিনাজপুর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রুহুল সারওয়ার খান, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. দুলাল হক, সদর জেলার সাপোর্ট ইন্জিনিয়ার মো. হারুন- অর -রশিদ , শিক্ষা অফিসার মো. সামিরুল ইসলাম, দিনাজপুর সদর -১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. সাইফুর রহমান, সদর – ২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. নজির উদ্দীন, জেলার সিও মো. তালেবুর রহমান, ফকিরপাড়া অঞ্চলের আর এম মঞ্জুরুল ইসলাম, ফকিরপাড়া- ২ ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস, মহারাজামোড় ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার
মো. নজরুল ইসলাম প্রমুখ।