দিনাজপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন


দিনাজপুর প্রতিনিধি
“প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর উদ্বোধণ করা হয়েছে।
শিশু একাডেমি প্রাঙ্গনে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
