শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গেবিন্দগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৬০) নামের এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। পুলিশ এবং মৃতব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদ আলী মাছ মারার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ৭টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা গিয়ে দেখতে পায় মোহাম্মদ আলী প্রতিবেশী খয়বর আলীর ধান ক্ষেতের বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়ে আছে। পরে স্থানীয় লোকজন বিদ্যুৎ লাইন বন্ধ করে তাকে উদ্ধার করলে জানতে পারেন অনেক আগেই তার মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This