

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেছেন, দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের পূঁজা মণ্ডপ পাহারা দিবে বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসহযোগী সংগঠন। শান্তি সুশৃঙ্খলভাবে পূঁজা অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপির সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে। তারা পূঁজা মণ্ডপগুলিতে হামলা চালাতে পারে, সেজন্য আমাদের সবাইকে সচেতন হয়ে পূঁজা মণ্ডপ পাহারা দিতে হবে। আজ শনিবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের আয়োজনে রামডুবি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আসন্ন সর্বজনীন শারদীয় দূর্গাপূঁজা উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি । অনুষ্ঠানে আমিনুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কালু, দিনাজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল। ২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান জনস, সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, সহ-সভাপতি আলহাজ্ব মুনাইম খান, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক রওশন রুবেল, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ২নং সুন্দরবন ইউনিয়ন বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন ববি, দিনাজপুর সদর উপজেলা যুবদলের স্বামীমা আক্তার, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইয়াকিন আলী পলাশ, সহ-সভাপতি পারভেজ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান প্রমুখ।
