শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা

 

ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় পুঁজার শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বিএনপি। আজ শনিবার সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপত্বিতে ও পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুস ছাত্তার মিলনের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার সহ অনেকে। অনুষ্ঠানে উপজেলা ২৯টি পূঁজা মন্দিরের সভাপতি-সম্পাদকের হাতে বিএনপির পক্ষ থেকে উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This