শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাণীশংকৈল রাজবাড়ী সংস্কার করে যাদুঘরে রুপান্তর করা হবে

রাণীশংকৈল প্রতিনিধি
প্রত্মতত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। রাজবাড়ীগুলো সংস্কার করে দ্রুত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। আজ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার টংনাথের রাজবাড়ী, জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি হরিপুর উপজেলার রাজবাড়ী পরিদর্শন করেন। সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন, কান্তস্বর প্রত্মতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী, বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম, ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This