শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর মিলনায়তনে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি। শিক্ষার্থী দেবাংশী ভট্টাচার্য ও সৌরদীপ্ত স্বাক্ষর বসাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শাখার ছাত্র-ছাত্রী সঙ্গীত, নৃত্য, নাটক ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। শেষে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের হাতে উপহার স্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This