শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অরবিন্দ শিশু হাসপাতালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ

দিনাজপুর প্রতিনিধি

আজ (মঙ্গলবার) দিনাজপুরের ঐতিহ্যবাহী অরবিন্দ শিশু হাসপাতালে নির্বাচনে সভাপতি পদে আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক পদে শামীম কবির ও কোষাধ্যক্ষ পদে জহির শাহ্সহ ১৫ সদস্য বিশিষ্ট পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আশফাক আহম্মেদ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড. নুরুল ইসলাম ও অশোক কুমার কুন্ডু জানান, আজ দুপুর ১টা পর্যন্ত মনোনয়ননপত্র দাখিলের সময় ছিলো এই সময়ে আব্দুস সামাদ- শামীম কবির- জহির শাহ্’র একটিমাত্র পরিষদ জমা পড়েছে। আর কোনো পরিষদ বা আর কেউ প্রতিদ্বন্দ্বীতা না করার কারণে উক্ত পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করা হয়েছে। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী অরবিন্দ সাধনালয় হতে আরও ৩জন মনোনীত প্রার্থীর নাম সংযুক্ত হলে অরবিন্দ শিশু হাসপাতালের ৩ বছর মেয়াদী ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হলেন, সভাপতি পদে আব্দুস সামাদ, সহ সভাপতি পদে সুনীর কুমার চক্রবর্তী ও মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামীম কবির, যুগ্ম সম্পাদক মো. শাহিনুর ইসলাম খান (শাহীন খান), কোষাধ্যক্ষ জহির শাহ্, মেডিকেল সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সম্পাদক সমাজ কল্যাণ পদে রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সম্পাদক শিক্ষা, তথ্য ও যোগাযোগ- আলহাজ্ব মো. হারুর অর রশিদ, নির্বাহী সদস্য এ্যাড. মো. রফিকুল ইসলাম ঘুটু, শেখ আব্দুর রশিদ তোতা, মো. শফিউল্লাহ খান শুক্লা, কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাশু ও মো. মোস্তাক খান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This