শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে গৃহবধূকে জিম্মি করে দুর্ধর্ষ চুরি

ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে দিনে- দুপুরে দেশীয় অসত্রের মুখে জিম্মি করে চেতনানাশক সপ্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। আজ (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১ টার দিকে পৌর এলাকার খোদাদাতপুর কলোনী গ্রামের কাঠ ব্যবসায়ী আবু জাফর আলীর বাড়িতে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক আবু জাফর আলী সাথে কথা হলে তিনি জানান,আমি ব্যবসার কাজে বাহিরে থাকায় আমার স্ত্রী শাহিনা বেগম বাড়িতে একা অবস্থান করলে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চেতনা নাশক সপ্রে করে কাপড় দিয়ে মুখ-বেঁধে বাড়িতে থাকা আলমারিতে সংরক্ষিত নগদ ১ লাখ টাকা ও ২টি স্বর্ণের বালা, আংটিসহ দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পাই বাড়ির আসবাবপত্র ও কাপড় -চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাছাড়া আমার স্ত্রী অনেকটা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল জানান, এ বিষয়ে আমাদের পুলিশের একটি টিম তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS