শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সমন্বয় সভা


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জরায়ুমূখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা ক্যাম্পেই উপলক্ষে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, আনসার ও ভিডিপি সহকারী জেলা কমানড্যান্ট তৌহিদ উজ জামান, জেলা তথ্য অফিসার হায়দার আলী, বিশ্ব স্বাস্থ সংস্থার সার্ভিল্যানস ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, রংপুর বিভাগীয় স্বাস্থ পরিচালকের কার্যালয়ের ইম্যুনাইজেশন অফিসার (পাথ) ডা. শফিউল আলম ও জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু। সভায় জানানো হয়, পঞ্চগড় জেলায় জরায়ুমূখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা ক্যাম্পেইনে ৫৭ হাজার ১৩৮ জন কিশোরীকে এই টিকা প্রদান করা হবে।
রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান গ্রেফতার এর মধ্যে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থী ৫৬ হাজার ৬২৩ জন এবং স্কুলে না আসা কমিউনিটির ৫১৫ জন। আগামী ২৪ অক্টোবর থেকে পরবর্তী ১০ দিন স্কুল পর্যায়ে এবং এর পরের ৮ দিন কমিউনিটিতে এই টিকা প্রদান করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This