শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাহারোলে সাব-রেজিসট্রি অফিসটি ঝূঁকিপূর্ণ

খসে পড়ছে ছাদের প্লাস্টার,বৃষ্টি হলেই চুয়ে পড়ে পানি


কাহারোল প্রতিনিধি
দিনাজপুরেরর কাহারোল উপজেলার সাব-রেজিসট্রি অফিসটি ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। পুরাতন কোট ভবনে অফিসটিতে সাব-রেজিস্টারসহ ২৫ জন জনবল কাজ করছেন। ভবনটি পুরাতন হওয়ায় ছাদের প্লাস্টার খসে পড়ছে। অফিসের ভিতর কাজ করছে জীবনের ঝূকি নিয়ে। ১৯৭৮ সালে কাহারোল সাব-রেজিসট্রি অফিস চালু হলেও তার নিজস্ব কোনো ভবন নেই। ইতি পূর্বে কাহারোল বাজারে একটি পুরাতন ভবনে রেজিসট্রি অফিসে সকল কাজকর্ম করা হতো। বর্তমানে ১৯৯৭ সালের দিকে উপজেলা ক্যাম্পাসের ভিতরে কোট বিল্ডিংয়ে সাব-রেজিসট্রি অফিসের সকল কার্যক্রম চলছে। বৃষ্টির দিনে বিল্ডিংয়ের ছাঁদ দিয়ে পানি চুইয়ে অফিসের মূল্যবান কাজপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে এই সাব-রেজিসট্রি অফিসে। অফিসের নাম না প্রকাশ করা সত্বে এক কর্মকর্তা বলেন, জায়গার অভাবে নতুন বিল্ডিং করতে পারছেনা। যদি কোনো মহৎ ব্যক্তি জমি দান করে তাহলে নতুন ভবন করা সম্ভব হবে দ্রুত। এব্যপারে কাহারোল সাব রেজিসট্রি অফিসের সাব-রেজিস্ট্রার অশোক কুমার বসাক জানান, অফিসের জন্য নতুন ভবন নির্মানের জন্য জায়গা খোঁজা হচ্ছে। অতি তাড়াতারি ভবনের নির্মান কাজ শুরু করা হবে বলে আশা ব্যক্ত করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This