শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাহারোলে কাজের চাপ বেড়েছে নির্বাহী অফিসারের

কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসক, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। এত দায়িত্ব থাকায় প্রতিষ্ঠান গুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। জানা যায় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ কর্মচারীদের বেতন ভাতা কাগজ স্বাক্ষর করতে হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। দেখতে হয় তাদের ফাইল পত্র। কোনো প্রতিষ্ঠানের মামলা থাকলেও সেখানে বাড়তি সময় দিতে হয়। এ ছাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। উপজেলার বিভিন্ন দপ্তরের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান তারা বিভিন্ন কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। তারা না থাকায় সেই সকল কমিটির দায়িত্ব পালন করতে হয় ইউএনওকে। আইন শৃঙ্খলা কমিটি থেকে শুরু করে শিক্ষা, কৃষিউন্নয়ন, সেচ, হাটবাজার ব্যবস্থাপনা, বয়স্ক, প্রতিবন্ধিভাতা, স্বামী নিগৃহীত ভাতা, অতিদর্দ্রিদের জন্য কর্মসংস্থান কর্মসুচি, মাতৃত্ব ভাতা, চোরাচালান প্রতিরোধ, এনজিও সমন্বয়, টেন্ডার, টিআরকাবিখা, বিভিন্ন দিবস পালন, ভিডাব্লিউবিসহ উপজেলা পর্যায়ের সরকারী দপ্তর গুলোর বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার। কাহারোল উপজেলা নির্বাহী অভিসার মো. আমিনুল ইসলাম বলেন,‘সরকারি দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। প্রতিনিয়ত রুটিং অনুযায়ী কাজ করে যাচ্ছি। কাজের চাপ বেশী হলেও কাহারোলের মানুষকে সেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This