×

ফুলবাড়ী থানায় নতুন ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন একেএম খন্দকার মুহিব্বুল। গত ১৫ আক্টোবর ওসি মোস্তাফিজার রহমান বদলি হওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। গতকাল (মঙ্গলবার) রাতে একেএম খন্দকার মুহিব্বুল নতুন কর্মস্থল ফুলবাড়ী থানায় যোগদান করেন। এর আগে তিনি প্রথমে ৯ বছর রংপুর কোতোয়ালী থানা এবং তাজ হাট থানায় ৯ বছর দায়ীত্ব পালন শেষে নিলফামারী জেলায় সিআইডি ইন্সপেক্টর হিসেবে ৪ বছর কর্মরত ছিলেন। খন্দকার মুহিব্বুল ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলা সাহিত্য বিষয়ে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেছেন। তার গ্রামের বাড়ি লালমনিহাটে। সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছি। এ জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।