শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সামনে সংঘর্ষে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।  নওগাঁ সদর এলাকার সরিজপুরের শফির উদ্দীনের ছেলে এনামুল হক (৪৬)। ঘটনাস্থল থেকে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পিকআপ ড্রাইভার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This