শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন


রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কমিটির নাম ঘোষণা করেন পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার। কমিটিতে সভাপতি হিসেবে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক হিসেবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহসম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক হিসেবে দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This