শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে জামায়াতের কর্মী সমাবেশ


বিরল প্রতিনিধি
দিনাজপুরের বিরলের ধর্মপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামি এর আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকালে কালিয়াগঞ্জ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বিরল উপজেলার শাখার আমীর হাফেজ মাওলানা আবদুর রশিদ। উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, ধর্মপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি আবদুর রহমান, যুব বিভাগের সেক্রেটারি শাহজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জামায়াত পেশী শক্তি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না, আদর্শিক শক্তি দিয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে চায়, এজন্য প্রত্যেক কর্মীকেই একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সমাজের প্রত্যেকটি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। নিজেকে সমাজে নেতা হিসেবে নয় দায়িত্বশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জামায়াত পেশি শক্তি দিয়ে নয়, আদর্শিক শক্তি দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চায়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This