শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে নানা কর্মসূচীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে মিলাদ মাহফিল খাবার বিতরণ, ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (রোববার) দুপুর ৩টায় ফুলবাড়ী বাসস্টান্ড এলাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত সভায় ফুলবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।  এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী ,ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হক শাহ অষ্টিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক হীরা সরকার, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক জামান, পৌর যুবদল নেতা খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, খয়েরবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শুভসহ অন্যন্য নেতৃবৃন্দ। শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণসহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন যুবদলের নেতৃবৃন্দ।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের ব্যানারে পৌর শহরের নিমতলা মোড়ে র‌্যালী ও আলোচনা সভা, ফ্রী মেডিকেল ক্যাম্প এর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে পৌর শহরের নিমতলা মোড় থেকে সকাল সাড়ে ১০ টায় এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিন করে নিমতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চলনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোজাফফর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সাজেদুর সাজু, যুবনেতা বেলাল হোসেন ডেবিড, ছাত্র দলের আহ্বায়ক জিয়াবুর রহমান প্রমুখ। সবশেষে সকলের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This