প্রতিবন্ধী বিদ্যালয়ে টিকা কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নে দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীকে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার দলদলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা কর্মসূচিতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সাথে দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হয়েছে। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আইদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যা রিনা বেগম, প্রধান শিক্ষিক্ষা আজমিরা আকতার, সহকারি শিক্ষক দীপু রায়, নয়ন হোসেন, মেফতাউল জান্নাত স্মৃতি প্রমুখ।
