চিরিরবন্দরে পল্টন ট্রাজেডি দিবস পালন


চিরিরবন্দর প্রতিনিধি
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জামায়েত ইসলামী চিরিরিবন্দর উপজেলা শাখার আযোজনে আওয়ামী লীগের লগি-বৈঠক তান্ডব নৃশংসতা ভয়াবহ ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে চিরিরবন্দর ঘুঘুরাতলী মোড়ে বাংলাদেশ জামায়েত ইসলামী চিরিরবন্দর উপজেলার আমীর মো. রাসেদুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের টিম সদস্য ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আফতাব উদ্দিন মোল্লা এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে দিনাজপুর জেলা জামাতের কর্মপরিষদের সদস্য মো. সিরাজুস সালেহীন। এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল।হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল। শেষে পল্টন ট্রাজেডি ও বিগত ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
