শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। আলোচনা সভা, র‌্যালীসহ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুর।
আজ (শনিবার) জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।
সদর উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক ও অপারেটিভ সোসাইটি লি. এর চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লি. এর সেক্রেটারী প্রভাষক মো. আহসান হাবিব, ম্যানেজার মো . গোলাম কিবরিয়া, দিনাজপুর ইমাম ওলামা কল্যাণ সমবায় সমিতির অধ্যক্ষ মাওলানা রফিকুল্যাহ মাজহারী, উপশহর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোক্তা আরজিনা বেগম, জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মো . মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ এর কর্মসূচীর উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা এবং সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় অফিসার শেখ মো. হারুন-অর-রশিদ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This