

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান মন্ডলের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন আইসিটি সহকারী প্রোগ্রামার আশফাক হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু আজাদ বাবলু, একাডেমিক সুপার ভাইজার সাজেদুল বারি, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, কুমেদপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মমিন খান, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খাতুন।
