শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়


দিনাজপুর প্রতিনিধি
আজ (মঙ্গলবার) সকালে নিজ কক্ষে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেছেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্যরা। চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এর নেতৃত্বে চেম্বারের সহ সভাপতি মো. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক আকতারুজজামান জুয়েল, রাহবার কবীর পিয়াল, শহিদুর রহমান পাটোয়ার মোহন, শাহ রেজাউর রহমান হিরু, মো. সানোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর প্রমুখ। এসময় নবাগত জেলা প্রশাসক চেম্বারের নেতৃবৃন্দদের দিনাজপুর জেলার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This