দিনাজপুর জেলা জামায়াতের নতুন কমিটি গঠন


দিনাজপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামী দিনাজপুর শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা কর্মপরিষদ সেট আপ প্রোগ্রাম মজলিসে শূরার অধিবেশন ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাহাড়পুস্থ জেলা জামায়াত কার্যালয়ে দিনাজপুর জেলা মজলিসে শূরার অধিবেশন ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের নব-নির্বাচিত আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
এছাড়াও দিনাজপুর জেলা জামাযাতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিসদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা ও জেলা জামায়াতের সাবেক আমীর মো. আনোয়ারুল ইসলাম। দিনাজপুর জেলা জামায়াতের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নবনির্বাচিত জেলা কর্মপরিষদ সদস্যগণ হলেন- জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ (সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্রশিবির), সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।
জেলা কর্মপরিষদের অন্যান্য সদস্যগণ হলেন-অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, মাওলানা মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, শহিদুল ইসলাম খোকন, মাওলানা খোদা বখস, মো. তৈয়ব আলী, আলমগীর হোসেন, মো. আনোয়ার হোসেন, অধ্যাপক এস এম ইব্রাহিম, মো. জাকির হোসাইন, আনোয়ার হোসেন ও মো. রেজাউল ইসলাম।
এছাড়া ১৫ সদস্যের জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ গঠন করা হয়েছে। পরে জেলা আমীর জেলা কর্মপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
