শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের বন্ধ চিনিকল গুলো দ্রুত সময়ে চালু করা হবে

-শিল্প উপদেষ্টা আদিলুর রহমান


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান বলেছেন, দ্রুত সময়ের মধ্যে দেশের বন্ধ চিনিকল গুলো চালু করা হবে। এব্যবপারে আমরা কাজ করছি। বন্ধ ৬টি চিনিকল চালু করার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা ১শ কোটি টাকা দিয়েছে আর ১শ ২০ কোটি টাকা দিলেই চিনিকল গুলো চালু হয়ে যাবে।
উপদেষ্টা আরো বলেন, সেতাবগঞ্জ চিনিকলের অনেক জমি ভুমিদস্যুদের দখলে রয়েছে, তা উদ্ধার করতে হবে। তিনি সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসার কে জমি উদ্ধারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আজ শনিবার বেলা ১২টায় দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরির্দশনে এসে এ কথা বলেন। এসময় চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়াম্যান দিপিকা ভদ্র, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচীব জাকিয়া সুলতানা, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শিল্প উপদেষ্টা পরিদর্শন শেষে চিনিকল চত্বরে একটি বৃক্ষ রোপন করেন ও সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This