শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুরে সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও চার জন নিহতের ঘটনায় জড়িতদের বিচার এবং সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় ওলামা মশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে উপজেলার হিলি বাজারের গোডাউন মোড় থেকে বিভিন্ন প্লেকার্ড এবং ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাহিলি আজিজিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল ওহাব এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদরাসা ও মসজিদের খতিব সহ আলেমগন বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে তাবলীগের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলা করা হয়। হামলায় ৪ জনকে খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা সহ সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সামনের দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This