×

হাবিপ্রবি’র উপাচার্যের সাথে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এর সৌজন্য সাক্ষাৎ

হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক . এম. কামরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় করেছেন বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপাচার্যের অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সময় উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজানা বামজান, সেক্রেটারি টু দ্যা অ্যাম্বাসেডর রিয়া সিত্রাই, হাবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক . মাঃ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক . মাঃ মামুনুর রশিদ, জনসংযোগ প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক . শ্রীপতি সিকদার, ইটারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক অধ্যাপক . মো. জামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষককর্মকর্তাবৃন্দ।

সময় উপাচার্য মহোদয় হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীসহ বিদেশী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন। মিস ললিতা সিলওয়াল হাবিপ্রবির শিক্ষার পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নেপাল দূতাবাসের প্রতিনিধিবৃন্দ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।