শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ দুইদিন ব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে । আজ রবিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের নিয়ে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আনিছুর রহমান ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিপক কুমার বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়েজ ইমতিয়াজ, ২নং বিনোদনগর ইউনিয়ান চেয়ারম্যান নজরুল ইসলাম সহ আর অনেক উপস্থিত ছিলেন। পরে জাতীয় বিজ্ঞান মেলায় ২৬ টি ষ্টল পরিদশন করেন অতিথিবৃন্দরা ।
দুইদিন ব্যাপি এ মেলায় প্রথম বার মত নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী শুধু কয়েকটি ছোট সার্কিট দিয়ে দ্যা রুম রোবট আবিষ্কার করে প্রশংসিত হচ্ছেন । যা ইতি মধ্যে দেখার জন্য অনেক আসছে বিজ্ঞান মেলায় ।
নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানী মুনজুয়ারা আক্তার মুন্নি জানান- প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে ,যারা মেধা প্রকাশের কোন জায়গা পায় না । আমি সবসময় ভাবি কিছু করার জন্য । এমন কিছু করবো দেশের ও মানুষের কাজে আসে সেইটা ভেবে আমি আমার সহপাঠীদের সহযোগীতায় আজকে দ্যা রুম রোবট তৈরি করেছি । আমি ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে আজ এ মেলার মাধ্যেমে আমার তৈরি আবিষ্কার রোবট দেখাতে পেরে । তিনি আর বলেন এমন আয়োজন সবসময় বড় পরিসারে যেনো করা হয়। তাহলে আমার মত অনেকে মেধা প্রকাশের সুযোগ পাবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This