×

ফুলবাড়ীতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২ফেব্রুয়ারী) সকাল ৯টায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে চিন্তামন এলাকায় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন উপজেলার বেতদিঘী ইউনিয়নের হরগোবিন্দপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি মালঞ্চা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরি করতেন। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।
স্থানীয়দের বরাতদিয়ে পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী থেকে মাদিলাহাট অভিমুখে যাওয়ার পথে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় পেট্রোল পাম্পের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মাদিলাহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাগর হোসেন এর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীসহ ট্রাক্টরের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়দের ধারনা ঘনকুয়াশার কারনে এ ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে, আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে। মরদেহ হস্তান্তরের বিষয়টি এখনও বলা যাচ্ছেনা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।